জেনে নিন ! দুধ ঠান্ডা না গরম খাবেন ?
বাংলাপ্রেস ডেস্ক : দুধ খেতে আপনার ভালো নাই লাগতে পারে, তা বলে দুধের উপকারিতা তো আপনি অস্বীকার করতে পারবেন না। অনেক মনে করেন, দুধ শুধুই ছোট বাচ্চাদের জন্য। আসলে তা নয়, প্রতিদিন এক গ্লাস করে দুধ সবার খাওয়া উচিত। দুধ কেউ গরম খেতে ভালোবাসে, আবার কারোর পছন্দ ঠাণ্ডা দুধ। জেনে নিন, ঠান্ডা না গরম, কোন অবস্থায় দুধ বেশি উপকারী।
প্যাকেটের যে দুধ আমরা সাধারণত দোকান থেকে কিনে খাই তা পাস্তপরাইজ করার জন্য নানা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। এই দুধ গরম করেই খেতে হয়। তবে টেট্রা প্যাকের দুধ ঠান্ডা অবস্থাতেও খাওয়া যেতে পারে। কারণ এই দুধ অতটা রাসায়নিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যাওয়ায় এর মধ্যের পুষ্টিগুণ বেশি মাত্রায় বজায় থাকে। তবে খেয়াল রাখবেন ঠান্ডা দুধ শুধুমাত্র সকালেই খাওয়া যেতে পারে। রাতে ঠান্ডা দুধ খেলে তা আমাদের হজমে ব্যাঘাত ঘটায়।
ঠান্ডা দুধ খাওয়ার আরও একটি সুফল হল এটি ওজন কমাতে সাহায্য করে। ঠান্ডা দুধের মধ্যে থাকা ক্যালসিয়াম আপনার মেটাবলিজম রেটকে বাড়িয়ে দেয়। ফলে বেশি ক্যালোরি বার্ন হয়। তবে শীতকাল এবং ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা দুধ না খাওয়াই ভালো। এই ঠান্ডা দুধ খেলে সর্দি-কাশি হতে পারে। অনিদ্রা সমস্যা থাকলে অবশ্য ঠান্ডা নয়, গরম দুধ খান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন