জেট ফুয়েলের দাম কমল
বাংলাপ্রেস ডেস্ক: উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম প্রতি লিটারে ৯৯ টাকা ৬৬ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ৯ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার দশমিক ৬৫০২ ডলার থেকে কমিয়ে দশমিক ৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে বিদায়ী আগস্টে বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের দাম। সে সময় প্রতি লিটার জেট ফুয়েল ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৬৪০১ ডলার থেকে বাড়িয়ে দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সদিচ্ছা দরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি