৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে পৃথক দুটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকেও একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমানা আফরোজ এ আবেদন মঞ্জুর করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোর্ট পরিদর্শক আব্দুর রহিম মোল্লা জানান, আব্দুস সালাম হত্যা মামলায় সিআইডির পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হলে আদালত তাদের হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে তরিকুল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাইদুল করিম মিন্টু ও কাজী কামাল আহমেদ বাবুকে রিমান্ডের আবেদন করে সদর থানা পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুজনকে পুলিশ হেফাজতে রেখে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি কোরআন অবমাননার প্রতিবাদ ও ইসলামবিদ্বেষী ব্লগারদের ঔদ্ধত্যপূর্ণ লেখনীর প্রতিবাদে ঝিনাইদহ শহরে মিছিল বের করেন ওলামা-মাশায়েখরা। ওই সময় তাদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়।এতে শহরের হাটের রাস্তায় জামায়াত নেতা আব্দুস সালাম নিহত হন। এই ঘটনায় চলতি বছরের ২৬ আগস্ট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামসহ ৭০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০০ জনের নামে সদর থানায় মামলা করা হয়। উল্লেখ্য, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় ( কলকাতার সঞ্জিভা গার্ডেনে হত্যার ঘটনা ঘটে) আগে থেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি