৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে বালি সাপ্লাইয়ের ঠিকাদারী নিয়ে আ’লীগের দুই গ্রুপের মারামারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ঝিনাইদহে বালি সাপ্লাইয়ের ঠিকাদারী নিয়ে আ’লীগের দুই গ্রুপের মারামারি

ঝিনাইদহ থেকে সংবাদদাতা: ঝিনাইদহের গান্না ইউনিয়নে এলজিইডির একটি রাস্তায় বালির সাব কনট্রাক্ট নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লাভলু নামে একজনকে লোহার রড দিয়ে পেটানো হয়েছে।

সম্প্রতি সদর উপজেলার দহিঝুড়ি সরকারী প্রাইমারি স্কুল মাঠে এই হামলার ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে জানা গেছে সাব কনট্রাকে বালি দিতে গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাছির মালিথার দুই কর্মী উজ্জ্বল ও জাহাঙ্গীর হোসেন ঠিকাদারের সাথে যোগাযোগ করেন। কিন্তু ৭ নং ওয়ার্ডের মেম্বর ওবাইদুল হক রিপনের গ্রামের কাজ হওয়ায় তিনি আগেভাগেই রাস্তায় বালি দেওয়ার জন্য তুলে রাখেন। এদিকে উজ্জ্বল ও জাহগাঙ্গীর রাস্তায় বালি দেওয়ার জন্য উঠেপড়ে লাগে। তারা বালির কনট্রাক্ট নিতে রিপন মেম্বারের সাথে কাশিমনগর গ্রামে বিবাদে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতিও হয়।

খবর পেয়ে পার্শ্ববর্তি দহিজুড়ি গ্রামের লাভলু ও বল্টু ঘটনাস্থলে পৌছে উজ্জল এবং জাহাঙ্গীরের পক্ষে কথা বলে। এসময় রিপন মেম্বার তার গ্রামের সামিউল জোয়ারদারসহ কয়েকজনকে ডেকে তাদের ধাওয়া করে। দহিজুড়ি গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে লাভলু ও বল্টুকে ধরে রিপন মেম্বরের লোকজন লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুইজনকে আহত করে। আহত লাভলুকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ব্যাপাের ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে লাভলু।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি