ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধিঃ ‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
এইড ফাউন্ডেশনের ‘সাসটেইনএবল এডুকেশন সাপোর্ট ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ’ প্রকল্পের আয়োজনে সোমবার দুপুরে এইড কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।পরে এইড
কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও ইশারা ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অংশ নেয়।পরে অনুষ্ঠিত আলোচনা সভায় এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কমিউনিটি মবিলাইজার মশিউর রহমান, ফিল্ড অফিসার নুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি