ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা
ঝিনাইদহ থেকে সংবাদদাতা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে পুলিশের বাঁধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকালে শহরের এইচ এস এস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা।
সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল বের করতে চাইতে তাতে বাঁধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে বাদানুবাদ। পরে সেখানে দাড়িয়েই বিভিন্ন শ্লোগান দিতে থাকে বিএনপি নেতাকর্মীরা। পরে বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. এস এম মশিয়ুর রহমান, সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, কামাল আজাদ পাননু, আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য রাখেন। বক্তারা, বলেন পুলিশ দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সংসদে নোটিশ ও কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল : জামায়াত আমির
সঙ্গীত একাডেমি