ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বোমা থাকার সন্দেহে একটি মেহগনি বাগান ঘিরে রেখেছে যৌথবাহিনী। বাগানটির মালিক বাদশা
সিরাজী। সোমবার সকাল থেকেই সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ অভিযান চলমান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গোপন সূত্রে খবর পেয়ে কোড়াপাড়া গ্রামের জনৈক মিরাজুলের মেহগনি বাগানে অভিযান চালায়। সেখানে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হয়ে যশোর সেনানিবাসে বোমা নিষ্ক্রিয় ইউনিটকে সংবাদ দেওয়া হয়। বিকাল সাড়ে তিনটার দিকে বোম- ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, যৌথ বাহিনী আমাদের বিষয়টি জানিয়েছে। পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
‘ফ্যামিলি কার্ডে’ সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়া যেতে পারে: বিশ্বব্যাংক
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি