৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে দুই ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ( ২৩ নভেম্বর) সকালে ঝিনাইদহ মাগুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে। পেশায় ট্রাক ড্রাইভার আল আমিন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজেবামুনদাহ গ্রামের আজিজুল ইসলামের ছেলে। এ ঘটনায় মাগুরার কেচুয়াডুবি গ্রামের আসাদ মোল্লা নামে এক ব্যক্তি আহত হন। ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ^াস খবর নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাককে মুখোমুখি সাজরে আঘাত করলে ট্রাক ড্রাইভার আল আমিন ও হেলপার আসাদ মোল্লা আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে আল আমিনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর ঝিনাইদহ-মাগুরা সড়কে সাময়িকের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। ঝিনাইদহ হাইওয়ে পুলিশ এক ঘন্টা চেষ্টার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করতে সমর্থ হয়। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাক হাইওয়ে পুলিশ আটক করেছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি