ঝিনাইদহে করোনা শনাক্ত ২৮৯ মৃত্যু ৬ জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ফের বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮২ জন। এছাড়াও নতুন করে ২৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।স্বাস্থ্য বিভাগ জানান, ঝিনাইদহ সদর হাসপাতালে করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে ৪ জন মারা গেছেন। করোনা ওয়ার্ডে ৭০ ও আইসোলেশনসহ মোট ভর্তি ১০৬ জন।
আজ রবিবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ৭১৭ জনের নমুনার ফলাফলের মধ্যে ২৭৯ জনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্তের হার ৩৮ দশমিক ৯১ ভাগ।এনিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৫ জনে।জেলায় করোনা থেকে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ২৯ জন।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি