৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও মানববন্ধন কর্মসূচি
ঝিনাইদহ প্রতিনিধি: ১০ম গ্রেডে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসুচি পালন করছেন ঝিনাইদহের ম্যাটস শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবুবকর। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে নানা রকম স্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্যখাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে।   ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ ও সরকারী/বেসরকারী পর্যায়ে নতুন পদ সৃষ্টি, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল, অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নসীপ, স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন এবং আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি