৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে ২৪ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৪ জনকে আটক করেছে মহেশপুর ব্যাটিলিয়ন (৫৮ বিজিবি)। বুধবার (৮ জানুয়ারি) রাতে মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫৮ বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর মহেশপুর উপজেলার বাঘাডাংগা, পলিয়ানপুর, জীবননগর এবং খোসালপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টার সময় ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ এবং ৫ জন শিশু রয়েছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এখানে আরোও উল্লেখ্য যে,চলতি জানুয়ারী ২০২৫ইং মাসে ৮৯ জন এবং ২০২৪ সালে আটক হয়েছে ২ হাজার ৩১১ জনকে আটক করে ৫৮ বিজিবি । এদের মধ্যে বাংলাদেশি ২ হাজার ২৫৭ জন, ভারতীয় ৩৪ জন এবং রোহিঙ্গা ২০ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি