৩ এপ্রিল ২০২৬

ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম
ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী


নোয়াখালী প্রতিনিধি: প্রবল ঝড়ের কবলে পড়ে ঢাকা-হাতিয়া নৌরুটে চলাচলকারী একটি যাত্রীবাহী লঞ্চ চরে আটকা পড়ার ঘটনায় শতাধিক যাত্রীকে ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কোস্টগার্ডের উদ্ধারকারী দল যাত্রীদের নিরাপদে ভোলা ইলিশা ঘাটে পৌঁছে দেয়।

উদ্ধার হওয়া যাত্রীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে হঠাৎ ঝড়ের মুখে পড়ে লঞ্চটি নিয়ন্ত্রণ হারিয়ে চরভৈরবী এলাকায় চরে উঠে আটকা পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তা চান। খবর পেয়ে কোস্টগার্ড দক্ষিণ জোন ভোলার অধীনস্থ কালিগঞ্জ স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। কন্টিনজেন্ট কমান্ডার কাজল কুমার নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটকে পড়া সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

জানা যায়, সোমবার সন্ধ্যায় লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রাতের শেষ ভাগে ইলিশা ঘাটের অদূরে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি চরে আটকা পড়ে। পরদিন জোয়ার এলেও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চটি সরানো সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর কোস্টগার্ডের তৎপরতায় যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি