জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থামেনি: দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
ন্দা উপজেলা সদরের গার্লস স্কুল মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু
বাংলাপ্রেস ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, জিয়া পরিবারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। যারা দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শনিবার (৩০ মে) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের গার্লস স্কুল মাঠে, উপজেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জিয়া পরিবারকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখনো থেমে নেই। ১৯৭১ সালের পরাজিত শক্তি নানা কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা দেশ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এসব অপতৎপরতা মোকাবিলায় দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে হলে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপিকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করে জনগণের পাশে দাঁড়াতে হবে।
নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা
সঙ্গীত একাডেমি