‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি: জাতীয় নাগরিক কমিটি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নতুন রাজনৈতিক দল ‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি। সেই সঙ্গে ভুল তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন।
শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।
এতে বলা হয়েছে, আমরা দেখেছি- বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। এটি জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম নিয়ে আলোচনা কিংবা সিদ্ধান্ত আমাদের মাঝে হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশি নিহত,৫ জনই নারায়ণগঞ্জের
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি