জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির বৈঠক
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এ সাক্ষাৎ হয়।
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে প্রকাশ করেছেন এমিনে এরদোগান। সেখানে জুবাইদা রহমানের সঙ্গে একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে।
এমিনে এরদোগান জানান, সাক্ষাতে জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন এবং ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য লক্ষ্যমাত্রা অর্জনে বৈশ্বিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
পোস্টে তিনি আরও বলেন, এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অর্থায়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বড় পদক্ষেপ: ছয় মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে ‘নগর স্বাস্থ্য মডেল’
রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন
স্বরাষ্ট্রমন্ত্রীকে সভাপতি করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
বিশ্বনেতাদের চোখে তারেক রহমান ‘ট্রান্সফরমেটিভ লিডার’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সঙ্গীত একাডেমি