৩ এপ্রিল ২০২৬

জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ১.৮১ শতাংশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ১.৮১ শতাংশ
বাংলাপ্রেস ডেস্ক: চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৮১ শতাংশ। এটি রাজনৈতিক অস্থিরতার কারণে গত সাড়ে তিন বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ধীর প্রবৃদ্ধি। এর আগের বছর, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ০৪ শতাংশ। সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সর্বশেষ তথ্যে এই চিত্র পাওয়া গেছে। বিবিএসের তথ্যে দেখা যাচ্ছে, গত বছর জানুয়ারি মাস থেকে টানা তিন প্রান্তিক ধরেই জিডিপির প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমেছে। বিবিএসের তথ্য অনুযায়ী, গত বছর জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে। এই খাতে প্রবৃদ্ধি ছিল মাত্র দশমিক ১৬ শতাংশ। কারখানার উৎপাদন বেড়েছে মাত্র ২ দশমিক ১৩ শতাংশ, যা ২০২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে রেকর্ড করা ৮ দশমিক ২২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। অন্যদিকে ওই প্রান্তিকে সেবাখাতে প্রবৃদ্ধি হয়েছে এক দশমিক ৫৪ শতাংশ, যা আগের বছর ছিল পাঁচ দশমিক ০৭ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশের ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক ৭৫ শতাংশ। যদিও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি মধ্যবর্তী হিসাবে চার শতাংশে নেমে আসার পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি