৩ এপ্রিল ২০২৬

জুলাই সনদ নিয়ে আসিফের পোস্ট ভাইরাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম
জুলাই সনদ নিয়ে আসিফের পোস্ট ভাইরাল

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বাংলাপ্রেস ডেস্ক:   জুলাই সনদ নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কয়েক মিনিটের মধ্যেই তার পোস্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

বুধবার (১১ মার্চ) রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া লিখেছেন, ‘জুলাই সনদ Non-negotiable’। মাত্র ৪ শব্দের এ স্ট্যাটাসটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এক ঘণ্টায় স্ট্যাটাসটিতে প্রায় ২৫ হাজার রিঅ্যাক্ট পড়েছে। পাশাপাশি প্রায় এক হাজারের বেশি আইডি থেকে স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে নানা মন্তব্য করা হয়েছে।

এদিকে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে সংসদের প্রথম অধিবেশনে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনতার তিনটি দাবি তুলে ধরেছেন এনসিপির এই মুখপাত্র। ওই পোস্টে তিনি লিখেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রতি জনতার দাবিসমূহ:

১. সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

২. রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে।

৩. জুলাই গণহত্যার বিচার করতে হবে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি