২ আগস্ট ২০২৬

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম
জুলাইয়ে প্রবাসী আয় ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

 

 

বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। যা গত বছরের একই মাসের তুলনায় ১৫ দশমিক ৪ শতাংশ বেশি। রোববার (০২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সে হিসাবে এবার একই মাসে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার বেশি এসেছে।

তথ্য অনুযায়ী, গত ৩০ ও ৩১ জুলাই-মাসের শেষ দুই দিনে দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স।


ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাস আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।

অর্থনীতিবিদদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং ব্যাংকিংসেবার উন্নয়নের কারণে রেমিট্যান্সপ্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে।

তাদের মতে, রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হবে, আমদানি ব্যয় মেটানো সহজ হবে এবং সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস প্রবাস আয়।


তাই নতুন অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এই প্রবৃদ্ধিকে অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি