জয়ের জন্মদিনে লক্ষ্মীপুরে দোয়া ও বৃক্ষ রোপন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে ডিজিটাল বাংলাদেশের রুপকার সজিব ওয়াজেদ জয়ের জন্মদিনে লক্ষ্মীপুরে যুবলীগের সভাপতি পদ প্রার্থী নজরুল ইসলাম ভুলু মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেন।
বুধবার স্থানীয় মসজিদে এ উপলক্ষে আয়োজিত মাহফিলে জাতির পিতা ও তার পরিবার বর্গের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নজরুল ইসলাম ভুলু সাবেক জেলা ছাত্র লীগের আহ্বায়ক।
বঙ্গবন্ধুর আদর্শের এই রাজনৈতিক দলীয় সকল কর্মসূচী বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করেন।
পরে তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস ফরশের আহ্বানে বৃক্ষ রোপন ও গাছের ছারা বিতরণ করেন।
তিনি লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি পদে নিজের অবস্থান জানান দিয়েছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি