২৫ জুলাই ২০২৬

‘কাজ না করলে সমর্থন চাই না’—সারজিসের মন্তব্যে আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০২:০১ পিএম
‘কাজ না করলে সমর্থন চাই না’—সারজিসের মন্তব্যে আলোচনা

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, “বিএনপি খাল খনন করতে গিয়ে শ্রমিকের টাকা খাওয়া, মাটি খাওয়া শুরু করেছে। এখন বাকি শুধু খাল খাওয়া।” ‎শনিবার (২৫ জুলাই) বিকালে ধোবাউড়ায় ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎সারজিস আলম বলেন, আগামীর লড়াই কোনো দলীয় লড়াই নয়। এটি ভালো-মন্দের লড়াই, ন্যায়-অন্যায়ের লড়াই, জুলুম আর মজলুমের লড়াই। এ দুই পক্ষের মধ্যে একটি পক্ষ আপনাকে বেছে নিতে হবে। আমরা (এনসিপি) যদি ভালো কাজ করি, তাহলে আমাদের সমর্থন দেবেন। আর যদি ভালো কাজ না করি, তাহলে আমাদের সমর্থন করার প্রয়োজন নেই।

‎এর আগে বিকালে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বর থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু হয়। পদযাত্রাটি ধোবাউড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

‎সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে ‎পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার যদি তাকে গ্রেফতার না করে, তাহলে আমরা ধরে নেব সরকার ও আওয়ামী লীগ একই পথে হাঁটছে। আওয়ামী লীগ যে পথে গেছে, সরকারও সেই পথেই যাবে।

‎সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ এবং ধোবাউড়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান।সূত্র: যুগান্তর

বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি