৩ এপ্রিল ২০২৬

কালুরঘাটে ফেরির জন্য অপেক্ষমাণ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৭:২২ বিকাল
কালুরঘাটে ফেরির জন্য অপেক্ষমাণ ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে

বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা এলাকায় ফেরির জন্য অপেক্ষা করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্ণফুলী নদীতে ডুবে গেছে। এতে ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে কালুরঘাট ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মালামাল আনলোড করে শহরের দিকে যাওয়ার পথে ট্রাকটি ফেরির জন্য অপেক্ষা করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, বোয়ালখালীতে ডুবুরি দল না থাকায় আগ্রাবাদ থেকে ডুবুরি আনা হচ্ছে। তারা পৌঁছালে ট্রাক উদ্ধারের কাজ শুরু হবে।

এই ঘটনায় ফেরিঘাটে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আবারও সামনে এসেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি