কানাডাকে অঙ্গরাজ্য দেখিয়ে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র বানালো ট্রাম্প
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: কানাডাকে ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৮ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে যুক্তরাষ্ট্রের নতুন মানচিত্র প্রকাশ করেছেন। সেখানে তিনি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এর আগে তিনি বারকয়েক কানাডাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর ট্রাম্প লিখেছিলেন যে কানাডার অনেক নাগরিক দেশটিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। কানাডাকে ভাসিয়ে রাখার জন্য যে বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি দেয়া দরকার তা মার্কিন যুক্তরাষ্ট্র আর ভোগ করতে পারে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন। ফলে তিনি পদত্যাগ করেছেন।
সোমবার ট্রুডো পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, তার দল লিবারেল পার্টির মধ্যে ক্রমবর্ধমান অসন্তোষ এবং জনগণের সমর্থন কমে যাওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ট্রাম্প কানাডাকে প্রস্তাব দিয়েছিলেন, যেন উভয় দেশ একীভূত হয়ে যায়। তিনি আহ্বান জানিয়েছিলেন যে এতে তাদের শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করার জন্য ট্যাক্স কমানো হবে এবং বাণিজ্যিক বাধা দূর করা যাবে।
তিনি আরো বলেন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয়ে যায়, তাহলে তাদের জন্য ট্যাক্স বা কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তারা তখন রাশিয়া ও চীন থেকে সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে যাবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি