৩ আগস্ট ২০২৬

কানেকটিকাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
কানেকটিকাটে জাঁকজমকপূর্ণ আয়োজনে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সঙ্গীত একাডেমির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক সন্ধ্যা গত শনিবার ১ আগষ্ট (২০২৬) ম্যানচেস্টারের সেন্টার কংগ্রেশনাল চার্চে অনুষ্ঠিত হয়। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত সঙ্গীত একাডেমির শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেন সঙ্গীত একাডেমি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তিসহ সঙ্গীত একাডেমির শিক্ষার্থী ও অতিথি শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকশ্রোতদের মুগ্ধ করে। 


কানেকটিকাটের সঙ্গীত একাডেমি গত ১৮ বছর ধরে বাঙালির নিজস্ব সর্বজনীন প্রাণের উৎসবসহ নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে। শতচেষ্টা আর কঠোর পরিশ্রমে অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের বাংলা ভাষা ও বাংলা গান শেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট সঙ্গীত একাডেমি।


সঙ্গীত একাডেমির শিক্ষার্থীরা সকলেই প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভুত ছেলেমেয়ে। তারা বাংলায় প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দেয়। এসব ছেলেমেয়েরা সঙ্গীত একাডেমির মাধ্যমে খুব নিঁখুতভাবে বাংলাভাষা ও গান শিখছে আসছেন। তাদের গান পরিবেশনা ও বাংলায় কথা শুনে প্রত্যক অভিভাবকই সন্তোষ প্রকাশ করেছেন। বাংলা সংস্কৃতির সঙ্গে ছেলেমেয়েদের সম্পৃক্ত রাখার জন্য এ প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সকল প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন একাডেমির পরিচালক ও সঙ্গীতশিল্পী কৌশলী ইমা। 
কৌশলী ইমা তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, প্রবাসে সকল বাবা-মাকে নিজেদের কাজ-কর্ম নিয়ে ব্যস্ত থাকার ফলে দেশীয় সংস্ক্তি থেকে বঞ্চিত হয়ে থাকেন। সেইসব শিশু-কিশোরদের বাংলা ভাষা চর্চা ও বাংলা গান শিখিয়ে দেশীয় সংস্ক্তিমুখি করে তোলা হয়। সকল অভিভাবকদের নিজ নিজ সন্তানদের দেশীয় সংস্ক্তিমুখি করে গড়ে তোলার আহবান জানান তিনি।   
শাহরিয়ার রহমান আরিফ ও শিল্ভিয়া রেবেরিও কুহুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে-মন্দিরা বণিক, অধ্যায় রোজারিও, আরিবা আনজুম, অর্জুন বণিক, আরশি রোজারিও, শুভ্রনীল চৌধুরী রোহান, রিয়া হোসেন, সুহানী ঘোষ,  ফিহা আমির, মার্সিয়া আহসান মিশু, বর্ষা সরকার, সুমাইয়াহ সুখ্‌, ব্রিয়ানা বিশ্বাস, তাসমিহা আমির। কবিতা আবৃত্তি করেন (যৌথভাবে) শুভ্রনীল চৌধুরী রোহান, আরিবা আনজুম ও আরশি রোজারিও। এছাড়াও বড়দের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন মুকুট কস্তা, তাপসী কস্তা, ববি সরকার, নিয়ন মন্ডল, মনিকা মাপোলি, রেনি সরকার ও পারুল রোজারিও, রশিদা আখন্দ লাকী, চৌধুরী হায়দার এবং সঙ্গীত একাডেমির পরিচালক কৌশলী ইমা। কবিতা আবৃত্তি করেন নীরা বাহাউদ্দিন ও মোল্লা বাহাউদ্দিন পিয়াল। অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আমিরুজ্জামান টুটুল।

* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি