কানেকটিকাটে নববর্ষ পালনে ভর্তা উৎসবে মেতে উঠল প্রবাসীরা
ম্যানচেষ্টারে বাংলা নববর্ষ উদাযাপন অনুষ্ঠানে ভর্তা উৎসব
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেষ্টারে বাংলা নববর্ষ উদাযাপন অনুষ্ঠানে ভর্তা উৎসবে মেতে উঠল প্রবাসীরা। স্থানীয় সময় শনিবার (১৬ মে) সন্ধ্যায় ম্যানচেষ্টারের সেন্টার কংগ্রেশনাল চার্চে বাংলা নববর্ষ পালনের আয়োজন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিকসেবী রেখা রোজারিও।

সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নববর্ষ পালনের এ অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবি বাংলাদেশি পরিবার পরিজনসহ শিশু কিশোরদের কলতানে, পান্তালিশ আর বাংলা গানের অসাধারণ আয়োজনে একটি অত্যন্ত সুন্দর সন্ধ্যার আয়োজন করেন। ম্যানচেষ্টারের সুপরিচিত মুখ রেখা রোজারিও এবং তাঁর পরিবারের সদস্যরা অত্যন্ত বিনয়ের সাথে অতিথিদের আপ্যায়ন করেন। অনুষ্ঠানে ইলিশ, চিকেন কারী, বিফ ভুনা,পান্তা ভাত, শুঁটকি, বেগুন, আলু ও টমেটো ভর্তাসহ প্রায় ৩৩ পদের রকমারি ভর্তা, রসগোল্লা, চা, পান সুপারিসহ পহেলা বৈশাখের বাংলাদেশি সমস্ত খাবারের ব্যবস্থা ছিল। বাংলাদেশি অতিথিদের আনন্দ প্রদানের জন্য সংগীত শিল্পীদের দ্বারা গানের ব্যবস্থা ও বিনোদনে ব্যবস্থা করা হয়।

কানেকটিকাটের বাংলাদেশি স্টেট সিনেটর মোহাম্মদ রহমান অপু ও তার পরিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিকসেবী রেখা রোজারিও জানান কয়েক বছর ধরে এ অনুষ্ঠানটি তার বাড়িতেই করা হত। কিন্তু স্থান সংকুলানসহ কম্যুনিটির মানুষদের সুবিধার্থে এবার মিলনায়তে করতে বাধ্য হন। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে একটি অনুষ্ঠান আয়োজন করে উদাহরণ সৃষ্টি করেন তিনি। তিনি বলেন ছোটবেলা থেকেই রান্না করতে পছন্দ করেন, তাই নববর্ষ এলেই নিজের ইচ্ছাতেই এ ধরনের আয়োজন করে থাকেন তিনি।

নিক্সন বিশ্বাস, নীরা বাহাউদ্দিন ও জলি বিশ্বাসের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বেলা চৌধুরী, সারাহ তাসনিম লিয়া, কৌশলী ইমা, মোল্লা বাহাউদ্দিন পিয়ালসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিশু শিল্পী অধ্যায়, আরশি, রাদিয়া, ওয়ালি, এলিয়ানা ও ব্রিয়ানা বিশ্বাস, বড়দের মধ্যে জুবায়ের আহমেদ, কৌশলী ইমা, রেখা রোজারিও, মুকুট কস্তা, লুলো, কানন হাসান, নাহার, ইশরাত, পারুলা, হাজেরা,জেনিফার, নম্রতা ও সুজয় রিবেরু। এছাড়াও নৃত্য পরিবেশন করেন জেনিফার পেরেরা।
অনুষ্ঠানের মাঝে এক আকর্ষনীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। স্থানীয় নারীরা এতে অংশ নেন। কোরিওগ্রাফি করেন রেখা রোজারিও।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
ওমানে গাড়ির ভেতর মৃত্যুর কোলে ঢলে পড়েন চট্টগ্রামের আপন চার ভাই, নেপথ্যে কী
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যাকারীর মৃত্যুদণ্ড চেয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা
সঙ্গীত একাডেমি