১৫ এপ্রিল ২০২৬

কারাবন্দি অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ এএম
কারাবন্দি অবস্থায় আ.লীগ নেতার মৃত্যু

জিয়াউল হক জিয়া।

বাংলাপ্রেস ডেস্ক:  জামালপুরে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া মারা গেছেন। ৬৭ বছর বয়সি এই নেতা দুইদিন আগে অসুস্থ হলেও চিকিৎসা পাননি বলে অভিযোগ করেছে তার পরিবার। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্য হয়। 

পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার একটি বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগে দুদকের মামলায় চলতি বছরের ১৫ জানুয়ারি জিয়াউল হক গ্রেফতার হন। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত জিয়াউল হক কারাগারে দুদিন আগে অসুস্থ হলেও ১৪ এপ্রিল দুপুরের পর তাকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে নেয় কারা কর্তৃপক্ষ। সেখান থেকে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান যুগান্তরকে জানান, জামালপুর কারাগারে অসুস্থ জিয়েউল হককে রাতে ৯টা ৫মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসে। এখন লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে রয়েছে। 

জিয়াউল হকের ছেলে জাকিউর রাফিদ নাফি জানান, এখনো তার বাবার লাশ তাদের কাছে হস্তান্তর করেনি। লাশ নেওয়ার জন্য তারা ময়মনসিংহ মেডিকেল কলেজে অবস্থান করছেন।

জামালপুরের জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা যুগান্তরকে জানান, মঙ্গলবার দুপুরে জিয়াউলের রক্তচাপ বেড়ে গেলে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে তার মৃত্যু হয়। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি