কারাগারে এইচএসসি পরীক্ষা দিচ্ছে অস্ত্র মামলার ৬ আসামি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা কারাগারে অস্ত্র মামলার ৬ আসামি এইচএসসি পরীক্ষায় বসছেন। এরমধ্যে জালিস মাহমুদ নামে একজন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে কারাগারেই বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে। অপর ৫ পরীক্ষার্থী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবে।
জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন, নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের ছাত্র মানবিক বিভাগের ছাত্র।
আরও পড়ুন > হোয়াইট হাউস ও ষ্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপির অনশন, বিক্ষোভ
লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ৬ জন পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এরমধ্যে একজন সকালে পরীক্ষায় বসেছে। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা হচ্ছে। বাকিদের পরীক্ষা ৫ ডিসেম্বর।রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর দিবাগত গভীর রাতে র্যাব-পুলিশ যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু ও ওই ৫ পরীক্ষার্থীসহ ৩১ জনকে একটি এলজিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকের বেতন বন্ধের সিদ্ধান্ত
৬ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি