১৮ জুলাই ২০২৬

কাশিমপুর কারাগার থেকে পালাল আসামি, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
কাশিমপুর কারাগার থেকে পালাল আসামি, ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে সাজাপ্রাপ্ত এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সাত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন: মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা, মহিলা কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।

যেভাবে ঘটল পলায়নের ঘটনা: কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান ওই আসামি। ঘটনার পরপরই পুরো কারাগারে তল্লাশি চালানো হলেও তাঁর কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে তাঁর কারাগার থেকে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আইনি ব্যবস্থা: কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় শুক্রবার বিকেলে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা চলছে।

উল্লেখ্য, পালিয়ে যাওয়া আসামি রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। ঢাকার ধানমন্ডি থানার একটি ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে তিনি এই কারাগারে বন্দি ছিলেন।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি