৩ এপ্রিল ২০২৬

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানী কড়াইলের বৌ-বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে ৫টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে রাস্তায় যানজট থাকার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। স্থানীয়রা জানায়, বিকেল সোয়া ৪টার দিকে লেক সংলগ্ন বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুররু করে।   বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি