২২ নভেম্বর ২০২৬

কে হচ্ছেন নতুন জেমস বন্ডের নায়িকা?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:৩০ পিএম
কে হচ্ছেন নতুন জেমস বন্ডের নায়িকা?

বাংলাপ্রেস ডেস্ক:  নতুন জেমস বন্ড হিসেবে রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণার পর এখন আলোচনা তার বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে। হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রীর নাম শোনা গেলেও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। গত ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিওস প্যাটিনসনকে নতুন বন্ড হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই তার বিপরীতে কে থাকবেন, তা নিয়ে ভক্তদের আগ্রহ বেড়েছে।

সম্ভাব্য তালিকায় সবচেয়ে আলোচিত নাম জেন্ডায়া। এর আগে প্যাটিনসনের সঙ্গে তার অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়া আলোচনায় আছে সিডনি সুইনি, জোডি কোমার, আনিয়া টেলর-জয়, ফ্লোরেন্স পিউ ও জেমা চ্যানের নাম। প্যাটিনসনের সঙ্গী অভিনেত্রী ও সংগীতশিল্পী সুকি ওয়াটারহাউসের নামও শোনা যাচ্ছে। তবে এসবই জল্পনা; কোনো অভিনেত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

কেমন হবে ‘বন্ড গার্ল’

নতুন সিনেমায় ‘বন্ড গার্ল’ চরিত্রটি কেমন হবে, তা নিয়েও আলোচনা চলছে। চলচ্চিত্র সমালোচকদের মতে, আগের মতো শুধু বন্ডের প্রেমিকা বা আকর্ষণীয় নারী হিসেবে চরিত্রটি উপস্থাপন করা উচিত নয়। নারী চরিত্রের নিজস্ব পরিচয়, লক্ষ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা প্রয়োজন। তাদের মতে, চরিত্রটি হতে পারে দক্ষ গোয়েন্দা, সহযোগী কিংবা শক্তিশালী খলনায়িকা, যিনি প্রয়োজনে বন্ডকেও বুদ্ধিতে হারাতে পারেন।

নির্মাতারা শেষ পর্যন্ত কাকে বেছে নেন, সেটিই এখন দেখার বিষয়। সূত্র : বিবিসি
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি