২০ নভেম্বর ২০২৬

নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ এএম
নতুন যাত্রায় সবার ভালোবাসা চাইলেন বুবলী

বাংলাপ্রেস ডেস্ক: অভিনয়ের পাশাপাশি এবার প্রযোজক হিসেবেও নতুন পথচলা শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান বিগ প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত প্রথম কাজ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ জায়গা করে নিয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

চলচ্চিত্রটি উৎসবের প্যানোরামা ট্যালেন্ট (Panorama Talent) বিভাগে নির্বাচিত হয়েছে। নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম কাজের এমন স্বীকৃতিতে আনন্দ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

এই সুখবর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগ করে নিতে সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটির প্রথম পোস্টার প্রকাশ করেছেন বুবলী। পোস্টার উন্মোচনের পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন যাত্রার জন্য সবার ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

নিজের পোস্টে শবনম বুবলী জানান, বিগ প্রোডাকশন্সের প্রথম কাজ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঠিকানা’ নির্মিত হয়েছে। আর সেই চলচ্চিত্রই নির্বাচিত হয়েছে ২৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্যানোরামা ট্যালেন্ট বিভাগে। প্রতিষ্ঠানটির প্রথম প্রযোজনা হিসেবে এটি তাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার একটি অর্জন বলেও উল্লেখ করেন তিনি।

বুবলী তার পোস্টে আরও লেখেন, এই অর্জন আমাদের নতুন যাত্রায় নিঃসন্দেহে অনেক আনন্দ ও অনুপ্রেরণার। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, যেন আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ আপনাদের উপহার দিতে পারি।


বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি