৩ এপ্রিল ২০২৬

কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ এএম
কেন্দ্র দখল করতে আসলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ


বাংলাপ্রেস ডেস্ক: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা- ৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দেবো।

হাসনাত আবদুল্লাহ বলেন, এবার আমরা টাকার কাছে বিক্রি হব না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পিছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পিছনে।


এর আগে সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান হাসনাত। এ সময় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি