৬ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ৯ ব্যবসা প্রতিষ্ঠান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেছে ৯ ব্যবসা প্রতিষ্ঠান

বাংলাপ্রেস ডেস্ক: খাগড়াছড়ি পৌর এলাকায় কলাবাগানে আগুনলাগার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়রা জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট তিনঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে এলাকাবাসী, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। আগুনে কাঠের দোকান, ফার্নিচার কারখানাসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, কাঠ ও টিনের কাঠামো হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পানির সংকটে আগুন নেভাতে সময় লেগেছে। আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি