খালেদা জিয়ার চিকিৎসায় চীনের মেডিকেল টিম এভারকেয়ারে
বাংলা প্রেস
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ এএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীন থেকে আসা পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। পরে সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারা।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন ।
আল মামুন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনের প্রাথমিক মেডিকেল দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মূল চিকিৎসক দল আগামীকাল (মঙ্গলবার) আসবে।
গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন বিএনপির চেয়ারপারসন।
গতকাল রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডই খালেদা জিয়ার চিকিৎসা দেখভাল করছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে: প্রশ্ন এ টি এম আজহারের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকার নয়ছয় করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
উন্নয়ন প্রকল্প তদারকিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকবে ড্যাশবোর্ড: অর্থমন্ত্রী
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি