৩ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত: মেডিকেল বোর্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত: মেডিকেল বোর্ড
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আজ রোববার সন্ধ্যায় গুলশানে তার বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে তিনবার রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে ‘হেল্পলেস’ বলে জানান। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. ফখরুদ্দীন জানান, এ পর্যন্ত বেগম খালেদা জিয়ার তিনবার রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি স্ট্যাবল আছেন। তবে পুনরায় রক্তক্ষরণের সম্ভাবনা আগামী ছয় সপ্তাহে ৬০ ভাগ। শারীরিক নানা জটিলতা নিয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। জানা গেছে, গত কয়েকদিন ধরে তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে। ফলে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন। গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য দিয়ে জানান, পরিপাকতন্ত্রের চিকিৎসার প্রযুক্তি বাংলাদেশে নেই। তাকে বিদেশের হাসপাতালে নিতে হবে। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রস্তুতি শুরু করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। খালেদা জিয়া যে জটিলতায় ভুগছেন তার চিকিৎসা কেবল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে পাওয়া যায় বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর খালেদা জিয়া ইস্যুতে সরকার যদি স্বেচ্ছাচারিতা করে তবে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আরেক সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি