
বাংলাপ্রেস ডেস্কঃ খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তপাত বন্ধ করার চিকিৎসাপ্রযুক্তি দেশে না থাকায় তার সমস্যা বেড়েই চলেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই দ্রুত চিকিৎসার জন্য চেয়ারপারসনকে বিদেশে নেয়া জরুরি বলেও জানান তিনি।
রাজধানীতে শনিবার, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব দাবি করেন, “চেয়ারপারসনের এখন মূল সমস্যা পরিপাকতন্ত্রে রক্তপাত, যার চিকিৎসা দেশে নেই। এখন ঠিক কোন জায়গায় তার রক্তপাত হচ্ছে, এটাকে বের করার জন্যে আমাদের ডাক্তাররা বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার তারা, গত কয়েকদিন ধরে তারা বিভিন্ন রকম কাজ করছেন। চিকিৎসার যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে তারা করেছেন। কিন্তু একটা জায়গায় এসে তারা এগোতে পারছেন না। কারণ সেই ধরনের কোনো টেকনোলজি বাংলাদেশে নাই। যে কারণে ডাক্তাররা বার বার বলছেন যে, তাকে (খালেদা জিয়া) একটা এডভান্সড সেন্টারে নেওয়া দরকার।”
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তৃতীয় বার হাসপাতালে ভর্তির পর থেকেই ডায়াবেটিস, কিডনিসহ নানা সমস্যার পাশাপাশি তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে। ফলে হিমোগ্লোবিনের মাত্রা ওঠানামা করছে।
এদিকে, বিদেশে চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করতে হবে, আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্য নাকচ করেন দেন বিএনপি নেতারা।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]