৩ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ জানুয়ারী ২০২৬, ১১:৩২ পিএম
খালেদা জিয়ায় জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

বাংলাপ্রেস ডেস্ক:   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।

সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আজ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এ অবস্থায়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা কার্যালয়ে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে ২ জানুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি