২ অক্টোবর ২০২৬

খালিদীর মৃত্যুতে শোক জানালেন জিএম কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম
খালিদীর মৃত্যুতে শোক জানালেন জিএম কাদের

বাংলাপ্রেস ডেস্ক: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শনিবার (৩ অক্টোবর) এক শোকবার্তায় জিএম কাদের বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন পথিকৃৎ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারাল। সাংবাদিকতা ও গণমাধ্যমে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তিনি সাংবাদিকতা করেছেন। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য একটি অপূরণীয় ক্ষতি।

জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি