৩ এপ্রিল ২০২৬

খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খেলনা পিস্তল নিয়ে ব্যাংকে ঢুকেছিল ডাকাতরা
বাংলাপ্রেস ডেস্ক:  রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে খেলনা পিস্তল নিয়ে ডাকাতির চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত আত্মসমর্পণ করেন। পরে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া চারটি পিস্তল আসল নয়, খেলনা বলে জানা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৪টি খেলনা পিস্তল ও ২টি চাকু রয়েছে। আটক হওয়া ডাকাতরা হলেন শরাফত, শিফাত ও নিরব।’ র‍্যাব-১০-এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। ব্যাংকের ভেতরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া অর্থ লোপাটও হয়নি।’ এর আগে আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহমেদ মুয়িদ বলেন, ‘চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি