৩ এপ্রিল ২০২৬

খোলা ট্রাকে করে ঢাকায় বালু-সিমেন্ট বহন করলে জরিমানা:পরিবেশমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খোলা ট্রাকে করে ঢাকায় বালু-সিমেন্ট বহন করলে জরিমানা:পরিবেশমন্ত্রী
বাংলাপ্রেস ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, রাজধানী ঢাকায় এখন থেকে কেউ খোলা ট্রাকে বালু-সিমেন্ট বহন করলে জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। বুধবার (২৪ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই’র সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, এখন থেকে না ঢেকে নতুন ভবন নির্মাণ করলেই তিনগুণ জরিমানা দিতে হবে। বায়ূ দূষণ বন্ধ করতে হলে রাজনৈতিক স্বদিচ্ছা জরুরি। যেটা এতদিন ছিলো না। যারা বায়ূ দূষণের জন্য দায়ী তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। জরিমানার পাশাপাশি আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, বায়ূ দূষণ কমাতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার চারপাশের ৫০০ অবৈধ ইটভাটা ভেঙে ফেলবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ঢাকার চারপাশে অবৈধ ইটভাটার সংখ্যা আছে একহাজার। আর সারাদেশে আছে দুই হাজার অবৈধ ইটভাটা। এগুলো ধীরে ধীরে সব ধ্বংস করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের জলবায়ু উন্নয়ন ও জীব বৈচিত্র্য উন্নয়নে আর্থিক এবং কারিগরি সহায়তা করবে ফ্রান্স। বাংলাদেশের যেকোনো প্রয়োজনে বন্ধু হয়ে পাশে থাকবে দেশটি। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি