উত্তরায় আবাসিক ভবনে আগুন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, উত্তরার ৯ নম্বর সেক্টরে একটি ৬ তলা আবাসিক ভবনের ৫ তলায় আগুন লাগে। তাৎক্ষণিকভাবে তা লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
উত্তরা ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আবাসিক ভবন হলেও ওই ফ্লোরে বায়িং হাউজের ব্যবসা চলতো। মালামাল দিয়ে সব রুম গাদানো ছিল। এ কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম না হলে পুরো ভবনে ছড়িয়ে পড়তে পারতো। তবে তাৎক্ষণিকভাবে এ অগ্নিকাণ্ডে হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এই কর্মকর্তা।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি