খসড়া ভোটার তালিকা প্রকাশ আজ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: হালনাগাদ শেষে আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বুধবার (১ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ উপলক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের ব্রিফ করবে কমিশন।
জানা গেছে, উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে একযোগে এ তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর কারও আপত্তি থাকলে তা ১৭ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। আপত্তি ও সংশোধনীর জন্য জমা দেওয়া আবেদন ৩০ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করা হবে।
খসড়া প্রকাশের পর ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশের কাজ চলবে। পাশাপাশি ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা চলছে : রেলমন্ত্রী
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়ন শেষ পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী
২২ ঘন্টা আগে
by বাংলা প্রেস