৪ এপ্রিল ২০২৬

খুব শিগগির দেশে আসছেন তারেক রহমান: মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
খুব শিগগির দেশে আসছেন তারেক রহমান: মির্জা আব্বাস
বাংলাপ্রেস ডেস্ক: সব মামলা প্রত্যাহারের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান। মির্জা আব্বাস বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল। এই অপকর্ম করে খালেদা জিয়া এবং তারেক রহমানকে ফাঁসাতে চেয়েছিল। এমনকি একটি ভুল, মিথ্যা, সাজানো মামলা তৈরি করে সাজানো গল্পের ওপর ভিত্তি করে সাজা দিয়েছিল। বিজয়ের মাসের প্রথম দিনে আপনাদের একটি সুখবর দিতে চাই, সেই মামলার রায় আজ প্রকাশ পেয়েছে এবং তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘বিগত দিনগুলোতে আমরা ন্যায়বিচার পাইনি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। তিনি আমাদের মাঝে শুভেচ্ছান্তে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি।’ এই সরকারকে বিব্রত করতে অশুভ চেষ্টা চলছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা খেয়াল করছি এই সরকারের মধ্যে কিছুলোক সরকারকে ভুলপথে পরিচালিত করছে। আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে ট্যাগ করার চেষ্টা চলছে। বিএনপিকে বদনাম করাই তাদের কাজ।’ স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নুরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদসহ অনেকে বক্তব্য দেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি