খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের তিন যাত্রী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: খুলনার ডুমুরিয়ার জিলেরডাঙ্গা এলাকায় ট্রাকের সাথে ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
ফায়ার সার্ভিস থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ওসি মো. মাসুদ রানা জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শিক্ষাবোর্ড থেকে ফিরে আবারও সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবস্থান
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি