কক্সবাজারে কেসিসির সাবেক কাউন্সিলরকে গুলি করে হত্যা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বৃহস্পতিবার রাত ৯টায় (০৯ জানুয়ারি) খুলনা সিটি করপোরেশন সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানীকে মাথায় গুলি করে হত্যা হয়েছে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি খুলনার দৌলতপুর দেয়ানা উত্তর পাড়ার বাসিন্দা।
নিহত গোলাম রাব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন।
গুলিতে নিহত টিপু কেসিসির ৪নং ওয়ার্ড অপসারিত কাউন্সিলর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হোটে সীগালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন সিসি ফুটেজ বিভিন্ন আলামত দেখে খুনিদের সনাক্ত করে গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি