কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:২১ এএম
বাংলাপ্রেস ডেস্ক: কক্সবাজারের রামুতে ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরের পর রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি-উমখালী সড়কের একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজারগামী একটি ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের তীব্রতায় অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দুই ভাই-বোনের মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
তারেক রহমানের জন্মদিনে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি