৪ এপ্রিল ২০২৬

ককটেল তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ককটেল তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার ৪
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে ককটেল তৈরীর সরঞ্জামসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো,উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের উত্তর জয়নগর গ্রামের বেচু মিয়ার ছেলে আবির হোসেন (২৯) একই ইউনিয়নের মহুয়া গ্রামের মো.জাফর উল্যার ছেলে রাকিবুল ইসলাম (২৫)মফিজ উল্যার ছেলে আহমেদ পারভেজ (৩৫) মো.শহীদ উল্যাহ (৫৫)। রোববার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারি। তিনি আরও জানান,শনিবার দিবাগত রাতে সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের হাডু মিয়ার বাড়ী ও সহিদ মিয়ার নতুন বাড়ীতে গ্রেফতারী পরোয়ানা তামিল কালে (এসআাই) সবুজ চন্দ্র পালের নেতৃত্বে রাত্রি কালিন টহল মোবাইল-১ অভিযান পরিচালনা করে। এ সময় রাত ১টা ৩০মিনিটের দিকে ৪ আসামিকে ককটেল তৈরির সরঞ্জাম সহ হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। ওসি ইকবাল হোসেন পাটোয়ারী আরও জানান, গ্রেফতারকৃত চার আসামিকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি