১৯ আগস্ট ২০২৬

কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

 


বাংলাপ্রেস ডেস্ক: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে পাঁচজনই বাংলাদেশের। News

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।

নিহত বাংলাদেশিরা হলেন- শর্ণশিষ দত্ত, আফসানা শিম্মিন, দেবাশিস দত্ত এবং মো. আকরাম আলী বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাসিন্দা। আর আহমেদ বাবু নামে পঞ্চম যে ব্যক্তিকে শনাক্ত করা গেছে, তার ঠিকানা সাভারের আমিনবাজার।

এই ঘটনায় আহত ছয় জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি