৪ এপ্রিল ২০২৬

কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ইটবাহী ট্রাক চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাইফা আক্তার (৩) উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের ভুলু মিয়ার নতুন বাড়ির নুর আমিনের মেয়ে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ভুলু মিয়ার নতুন বাড়ির সামনের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, দুপুর সোয়া ২টার দিকে বাড়ির সামনের সড়কের পাশে দাঁড়ানো ছিল সাইফা। ওই সময় বালুবাহী বেপরোয়া গতির ট্রাক পিছন দিক থেকে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ট্রাক ও চালক পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি