৩১ অক্টোবর ২০২৬

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৭ এএম
কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চাইনা মার্কেট’।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন মেসার্স মিজান এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে মিজানুর রহমান বলেন, এ মার্কেটে স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের দেশি পণ্য বিক্রির সুযোগ পাবেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় পছন্দের পণ্য সহজেই কিনতে পারবেন। এটি সম্পূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান ও মার্কেট হিসেবে পরিচালিত হবে।

তিনি বলেন, মার্কেটে কোনো ধরনের মাদক, মদ, জুয়া, নাচ কিংবা উচ্চ শব্দে গান-বাজনার আয়োজন করা হবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে বিশেষ নজর রাখা হবে। ইসলামী শরিয়াহবিরোধী কোনো কার্যক্রমও এখানে পরিচালিত হবে না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় শিশু-কিশোরদের পড়াশোনার পরিবেশ বজায় রেখেই মার্কেটের কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন সাহেদ, সাবেক ছাত্রদল নেতা মো.ফারহান প্রমুখ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি