৩১ অক্টোবর ২০২৬

নগরকান্দায় মসজিদে নামাজ পড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পিএম
নগরকান্দায় মসজিদে নামাজ পড়া নিয়ে সংঘর্ষ, আহত ২০

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের নগরকান্দায় মসজিদে জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের সময় উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার প্রভাববিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মিরাকান্দা গ্রামের মো. ওবায়দুর মাতুব্বর ও তার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের মো. ইকবাল শেখ ও তার সমর্থকদের বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের মধ্যে শুক্রবার জুমার নামাজ পড়াকে কেন্দ্র করে মসজিদের ভেতর উভয় পক্ষের সমর্থকদের মধ্য প্রথমে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এ সংঘর্ষ। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ বলেন, মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি